দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাক মহাসড়কের সার্ভিস লেনে কাজ করা শ্রমিকদের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটাঙ্গর ৫ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর হাসু (২০) ও আশরাফ (৩০)।
হতাহত শ্রমিকরা ওই এলাকায় সড়কে উন্নয়নের কাজে নিয়োজিত ছিলেন।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।
কে